এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে।
গত শনিবার (৩ জানুয়ারি) আসরের নামাজের পর ছাত্রাবাসে দোয়া মাহফিলের মাধ্যমে ব্লকটির নামকরণ করা হয়। দোয়ায় শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ ওসমান হাদির নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে শিক্ষার্থীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed