শ্রীমঙ্গলে ঝোপ থেকে দুই বস্তাভর্তি এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঝোপের ভেতর থেকে দুইটি বস্তায় রাখা ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব এয়ারগান নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে র্যাব। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউনিয়নের সাতগাঁও গ্রামের একটি ঝোপ থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডিমূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র্যাব।
Related News
কমলগঞ্জে বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন জয়গুন নাহার খানম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নেরRead More
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালRead More



Comments are Closed