সিলেটে থার্টি ফার্স্ট নাইটে গান-বাজনা ও আতশবাজিতে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সকল প্রকার গান-বাদ্য-বাজনা, আতশবাজি ও পটকা ফুটানোসহ নানা কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকল প্রকার গান-বাদ্য-বাজনা, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পিকার ব্যবহার, আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া মোটরসাইকেলসহ যানবাহনে উচ্চস্বরে হর্ন বাজানো, শোডাউন ও র্যালি করা, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় সকল বার ও পানশালা বন্ধ থাকবে। একই সঙ্গে যে কোনো ধরনের মদ, এলকোহল ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানিয়ে পুলিশ জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed