ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি সেকেরচর হাটে ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদুলকে রাতে ফোন দিয়ে মাধবদীর নোয়াপাড়ায় ডাকা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তার বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবারের সদস্যরা জানাজা ও দাফন শেষে থানায় মামলা করবেন।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed