গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকার (৪৫) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৪ জুলাই দেশে ফিরে তিনি একটি ইটভাটার ব্যবসায় যুক্ত হন। এর পর থেকেই প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। যার সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলা বর্তমানে বিচারাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লতিপুর এলাকার ইটভাটায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার বড় ভাই মো. ফারুক হোসেন ঘটনাস্থলে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed