বড়লেখা সীমান্তে ৭ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর থেকে বিজিবির টহল দল দুই দিনে মোট ৭ জন ভারতীয় নাগরিককে আটক করেছে। সোমবার দুপুরে ৫ জন এবং মঙ্গলবার দুপুরে আরও ২ জনকে আটক করে নিউ পাল্লাথল বিওপির ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র জানায়, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে এবং সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে সোমবার বিজিবির টহল দল একজন নারীসহ ৫ জন ভারতীয় নাগরিককে আটক করে। তারা হলেন-আসামের কারবি আংলং জেলার অটোরিকশাচালক মো. আব্বাস খান (৫৬), আসামের নওগাঁও জেলার রুস্তম আলী (৬৬), ইদ্রিস আলী (৪৮), তাহের আলী (৫৫) ও আয়েশা খাতুন (৬৫)।
এদিকে মঙ্গলবার দুপুরে একই বিওপির টহল দল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর থেকে আসামের নওগাঁও জেলার আরও দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। তারা হলেন-মো. আব্দুল আজিজ (৬৫) ও আনোয়ার হোসেন (৭০)।
এ বিষয়ে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিষয়টি জানা নেই। বিজিবি কোনো আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরও করেনি।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed