সিলেটে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে র্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে যৌথ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। এসময় অভিযানের সহযোগিতা করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া এবং জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খান, সঙ্গে ছিলেন র্যাব-৯-এর একটি দল।
জানা গেছে, অভিযানের সময় পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে আমদানিকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: রেইনবো ট্রেডিং– ৫০ হাজার টাকা; পলাশ এন্টারপ্রাইজ– ৫০ হাজার টাকা; রজব এন্টারপ্রাইজ– ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্স– ২০ হাজার টাকা।
অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
এমসি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া এলাকায় এমসি কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করেRead More
আম্বরখানায় পার্কিং দখল করে দোকান, ব্যবস্থা নেয়নি সিসিক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলঘ্ন ওয়েভস আবাসিক এলাকার শীতলগলিরRead More



Comments are Closed