Main Menu

সিলেটে আরো বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন : খন্দকার মুক্তাদির

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য সেবা অত্যন্ত নাজুক আখ্যা দিয়ে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত হলে সিলেট সদর উপজেলায় আলাদা একটি হাসপাতাল গড়ে তোলা হবে। ওসমানী হাসপাতালে আরো চিকিৎসাসেবা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের উপর বেশি গুরুত্ব দেবে বিএনপি। কারণ প্রান্তিক লেভেলের মানুষ স্বাস্থ্য সেবার জন্য সহজে উন্নত চিকিৎসা সেবা পান না। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও প্রয়োজনীয় সরকারি ওষুধ পাওয়া যায় না। নির্বাচিত হলে কমিউনিটি ক্লিনিকের ব্যাপক উন্নয়ন সাধন করার পরিকল্পনার কথা জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে আরও বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। বিভাগীয় এই মহানগরে চিকিৎসার জন্য চার জেলার মানুষ আসেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এগুলোর উপর বেশি গুরুত্ব দেয়া হবে।

Manual6 Ad Code

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল শুক্রবার রাতে (২৮ নভেম্বর) পৃথক মতবিনিময় সভায় সিলেটের স্বাস্থ্য সেবা নিয়ে এসব কথা বলেন।

শুক্রবার রাত ৯ টায় সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের হযরত শাহ সুন্দর মাদ্রাসায় ভোট সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

Manual7 Ad Code

এর আগে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির বটেশ্বর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ, ৭ নং ওয়ার্ডে নারী সমাবেশে যোগ দেন। এশার নামাজ আদায় করেন খাদিমপাড়া মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে। এসময় মুসল্লিদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

Manual1 Ad Code

এদিকে রাত সাড়ে ১০টায় সিলেট মহানগরের তোপখানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual6 Ad Code

পৃথক অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির উন্নয়ন প্রসঙ্গে আরো বলেন, নির্বাচিত হলে উন্নয়নের বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। যেনতেন উন্নয়ন করে জনগণের টাকা নষ্ট করার কোন মানে হয় না। এতে দেশের মারাত্মক ক্ষতি হয়। প্রতিটি এলাকায় পরিকল্পনা মাফিক উন্নয়ন করার কথা জানান তিনি।

শুক্রবার খাদিমপাড়ায় পৃথক অনুষ্ঠান ও বটেশ্বর বাজারে গণযোগকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস আবুল কাশেম, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফজু, জেলা বিএনপি নেতা আইয়ুব আলী সজিব, মকবুল আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুফিয়ান আহমদ সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code