Main Menu

শ্রম-ভিসা সুবিধার নিয়ম পরিবর্তন করল ইউরোপের দেশ পোল্যান্ড

Manual2 Ad Code

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপের দেশ পোল্যান্ড তাদের সহজ শ্রম ভিসা প্রাপ্তির তালিকা থেকে জর্জিয়াকে বাদ দিয়েছে। দেশটির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের নতুন আদেশ অনুযায়ী, কোন কোন দেশের নাগরিকরা দ্রুতগতির ভিসা ও কর্মসংস্থান প্রক্রিয়া পাবে তা নির্ধারণ করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) জর্জিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তাদের প্রতিবেদনে পোল্যান্ডের দূতাবাসের বরাত দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

নতুন তালিকায় আর্মেনিয়া, বেলারুশ, মলদোভা ও ইউক্রেনের নাম রাখা হলেও জর্জিয়াকে বাদ দেওয়া হয়েছে বলে জানায় তিবিলিসিতে অবস্থিত পোল্যান্ডের দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আদেশটি কার্যকর হওয়ার আগে যারা আবেদন জমা দিয়েছেন; তাদের আবেদন আগের নিয়মেই পর্যালোচনা করা হবে। পোল্যান্ডে ইতোমধ্যে কর্মরত জর্জিয়ান নাগরিকরাও তাদের বর্তমান অনুমোদিত সময়সীমা পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এ সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মচুক্তিতে কোনো পরিবর্তন আসবে না।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code