জকিগঞ্জে গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে ঝুমা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর হারুন মিয়ার মেয়ে ঝুমা সন্ধ্যার দিকে বাড়ির গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে রাত ৮ টার দিকে থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed