আমরা ভারত কিংবা পাকিস্তানপন্থী না, আমরা বাংলাদেশী এবং বাংলাদেশপন্থী: মাওলানা হাবিবুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ১৯৪৭ সালে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি, ৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি। সুতরাং, আমরা কেউই ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী না। আমরা বাংলাদেশি, বাংলাদেশপন্থী। এদেশের স্বাধীনতা রক্ষার্থে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, যোগ্য শাসক তৈরি করতে হবে। না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এজন্য যোগ্য, দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী প্রার্থীকে ভোট দিয়ে দেশের শাসনভার তার হাতে দিতে হবে। জামায়াতও দেশের প্রত্যেকটি আসনে এরকম যোগ্য প্রার্থী উপহার দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় ও সেন্টার কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা ও সমাজসেবী মুহাম্মদ দেলোয়ার মিয়ার সভাপতিত্বে ও আমিনুর রহমান আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জৈন উদ্দিন, ইউনিয়ন সভাপতি হেলাল আহমদ, জামায়াত নেতা মো. হেলাল আহমদ, ওমর আলী, নাজিম উদ্দীন ইমরান, ডা. সাইফুদ্দিন, মো. ফয়ছল আহমদ, গোলজার হোসেন নাজিম, মুহিবুর রহমান, সাইফুল ইসলাম, আবদুস সহিদ, রফিক উদ্দিন ও তৈয়ব আলি প্রমুখ।
পরে এদিন রাতে সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজান মীরেরগাঁও ও ৮ নং ওয়ার্ডের পশ্চিম দর্শা গ্রামের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও সেন্টার কমিটি গঠন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed