জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আমগাছে ঝুলন্ত অবস্থায় সাইদুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার আসামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের মৃত মফিজ মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জনক সাইদুল পেশায় ছিলেন শ্রমিক। গত এক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় প্রায়ই লোকজনের সঙ্গে ঝগড়াঝাঁটি ও মারামারি করতেন। এ কারণে তাকে পরিবারের পক্ষ থেকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।
শনিবার সকালে কোনো এক সময় তিনি সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। পথে বারেক নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাত করার পর পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন।
পরে সকাল পৌনে ৯টার দিকে তার নানাবাড়ির পেছনের একটি আমগাছে সাইদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এক স্থানীয় নারী। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে মরদেহের পাশে তিন ফুট লম্বা একটি কাঠের লাঠি পড়ে থাকতে দেখা যায়। নিহতের গলায় লাল রঙের একটি শাড়ি পেঁচানো ছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed