সিলেটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়।
এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিভিন্ন দোকানে তল্লাশী করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
এ ব্যাপারে পলাতক ও অজ্ঞাতনামাসহ মোট ১০/১১ জনকে আসামী করে কোতোয়ালী মাডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এডিসি সাইফুল।
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed