Main Menu

গোলাপগঞ্জের ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে নকল মোড়কে পানীয় বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা দল।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯।

Manual3 Ad Code

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, প্রাণ ফুড লিমিটেডের ‘প্রাণ আপ’ ড্রিংকের বোতলে ‘পাওয়ার ড্রিংক’-এর লোগো ও মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে সিলেটের বাজারে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখা বিষয়টি খতিয়ে দেখে এবং তথ্য সংগ্রহের পর গোলাপগঞ্জ উপজেলার ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালায়।

Manual6 Ad Code

অভিযানকালে বিপুল পরিমাণ ‘প্রাণ আপ’ বোতলে ভুয়া পাওয়ার ড্রিংকের লোগো লাগানো অবস্থায় বিপুুল পণ্য পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

একইসময়ে ফাতেমা ফ্যামিলি শপকে ২ হাজার টাকা জরিমনা ও তাৎক্ষনিক তা আদায় করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার উপ-পরিচালক আরিফ মুরশেদ মিশু বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা ভেজাল পণ্যের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে যেকোনো ধরনের অনিয়ম বা প্রতারণা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযান শেষে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম সহিদুল ইসলাম সোহাগ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর র‍্যাব দ্রুত তদন্তে নামে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কোনো প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারবে না। আমরা সব ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কেউ ছাড় পাবে না।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code