Main Menu

সিলেটে ৪৩৮ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

সোমববার (২৭ অক্টোবর) সন্ধ্যা রাত পৌণে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকার সুইপার কলোনী গেইটের সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মো. আলমগীর (৩৫) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মাহতাব মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।

অভিযানকালে ডিবি পুলিশ তার কাছ থেকে ৪৩৮ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।

ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ তথ্যটি নিশ্চিত করেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed