দেশজুড়ে ভূমি অফিসে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি দেশে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ও মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে।
গেল ২০ অক্টোবর সোমবার মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
চিঠিতে আরও বলা হয়েছে, আকস্মিক দুর্ঘটনা বা অন্য কোনো ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, সব রেকর্ডরুম ও অফিসে নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসকদের এই দায়িত্ব পালন করতে তাগাদা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানাচ্ছে, নিরাপত্তা জোরদার ও নিয়মিত তদারকির মাধ্যমে ভূমি অফিসগুলোর গুরুত্বপূর্ণ নথি ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
Related News
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তমRead More
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিকRead More



Comments are Closed