অবৈধ গ্যাস ব্যবহারকারীদের তথ্য দেওয়ার অনুরোধ পেট্রোবাংলার
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদানের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তির তথ্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
বুধবার (২২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারীসহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে গ্যাস আইন, ২০১০ ও অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী জরিমানা আদায় ও জেল দেয়া হচ্ছে।
বার্তায় আরও বলা হয়, আপনার এলাকায় কোনো প্রতিষ্ঠান/ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার করে থাকলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে পেট্রোবাংলাকে অবহিত করুন।
এছাড়াও, অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে প্রমাণসহ তাদের তথ্য পেট্রোবাংলাকে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
Related News
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়ালRead More
সারা দেশে স্থানীয় সরকারের সব দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ সরকারের সকল প্রকার নির্মাণ, সেবা ও পণ্য ক্রয়ের দরপত্রRead More



Comments are Closed