Main Menu

সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নারীর অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা ও সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চেম্বারের কার্যক্রম ও সফল নারী উদ্যোক্তাদের গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সভা শেষে দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, আর এফ শিরিন, জেড এফ লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, আসমা উল হাসনা খান প্রমুখ।

এদিকে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নিবার্হী সদস্য তুহিন আহমদ, রাজীব আহমদ রাসেল প্রমুখ।

Share





Related News

Comments are Closed