Main Menu

সাংবাদিক, কবি, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত একাধিকবারের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অবৈতনিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের আমৃত্যু প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, এতিমদের মধ্যে খাবার পরিবেশন, মিলাদ মাহফিল ও দোয়া কর্মসূচি গ্রহন করা হয়েছ।

সারাদিন ব্যাপি এসব কর্মসূচিতে রয়েছে- বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া। বাদ মাগরিব হযরত শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে খতমে কুরআন শেষে, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে মরহুমের সহকর্মী, সাংবাদিক, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী, শিক্ষার্থী, আত্মীয় স্বজনদের সদয় উপস্থিত থাকার জন্য স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ সিলেটের সভাপতি হাসিনা মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed