সিলেটে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজী মাছ বাজারের সামনে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কুতুব উদ্দিন (৪২) কানাডা প্রবাসী সাংবাদিক আমির হোসেন সাগরের বড় ভাই। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন যুগিরগাঁও এর মৃত আবদুল নূরের বড় ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুতুব উদ্দিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed