Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ আটক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এক রাতে নগরীর বিভিন্ন হোটেল ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোট ৯ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন হোটেল আলী বাবা ও হোটেল শেরাটন-এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ৩ নারীকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলো রাকিবুল ইসলাম (১৯), মোঃ শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতান (২২), মোছাঃ ডালিয়া (২১), মোছাঃ রুবিনা (২২)।

Manual8 Ad Code

একইদিন বিকেল ৪টায় কোতোয়ালী মডেল থানাধীন লালদিঘীড়পাড়ে “ভাই ভাই” আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোঃ মালেক আহমেদ (৪০) কে আটক করা হয়।

একইদিন রাত ৭টায় নগরীর কাজলশাহ এলাকার মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলো রাজু আহম্মেদ (৩২), রুমান আহমেদ (২৭), পারুল বেগম বিলকিস (৪৫)।

Manual2 Ad Code

এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code