দক্ষিণ সুরমায় হোটেল থেকে এক নারীর সাথে ৩ পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed