কানাইঘাটে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে লোভা নদীতে ডুবে রজনী রাম দাস (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে প্রতিদিনের মতো নৌকাযোগে নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান রজনী রাম দাস। ঘাস কেটে বস্তায় ভরে নৌকায় তোলার সময় তিনি হঠাৎ নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রজনী রাম দাসকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনো চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed