নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর
বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (২১ আগস্ট)।
২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান।
১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কিশোর বয়সে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তার। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ-এর যুগ চলছিল, ফলে চলচ্চিত্রে সুযোগ পাওয়া ছিল কঠিন।
সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় এসে পাকিস্তান আমলে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট চরিত্রে সিনেমায় অভিষেক ঘটে তার। একই বছর জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে লখিন্দরের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।
স্বাধীনতার পর মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘মানুষের মন’ ব্যবসায়িক সফলতা অর্জন করে এবং ঢালিউডে নায়করাজ রাজ্জাক যুগের শুরু হয়।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
Related News
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
বিনোদন ডেস্ক: ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টারRead More



Comments are Closed