গোয়াইনঘাটে চোরাই পণ্য ধরতে গিয়ে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে পিয়াইন নদীতে নৌকা ডুবে বিজিবির সিপাহী মাসুম বিল্ল্যাহ নিখোঁজ হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় পিয়াইন নদীতে এই ঘটনা ঘটে। তিনি সোনার হাট ক্যাম্পের বিজিবি সদস্য ছিলেন।
জানা যায়, শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে টহল দিচ্ছিলেন দুইজন বিজিবি সদস্য। টহলকালে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা ওই নৌপথ দিয়ে যাওয়ার সময় তারা থামানোর চেষ্টা করেন। এসময় চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় উভয় নৌকাই পানিতে ডুবে যায়।
নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায়নি।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed