Main Menu

সিলেট সীমান্তে বিজিবি’র উপর হামলা, ২ কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

গত দুদিন (৫ ও ৬ আগস্ট) মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়।

Manual4 Ad Code

এদিকে, অভিযানের পর বিজিবি’র উপর হামলা চালায় চোরাকারবারিরা। পরে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে হামলাকারী এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

Manual1 Ad Code

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি টাকার ভারতীয় মহিষ এবং গরু জব্দ করে।

অভিযানের পর চোরাকারবারী দলের একটি গ্রুপ বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলা করলে ১ জন বিজিবি সদস্য আহত হন।

Manual4 Ad Code

পরবর্তীতে র‍্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে হামলাকারী ১ চোরাকারবারিকে আটক করে।

আটককৃত মোঃ আরমান আলী (২৮) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর এলাকার ষ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code