Main Menu

সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তে এক কোটি ৯০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। তবে এসময় চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর এবং বাংলাবাজার বিওপি কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৮৯,৫৬,৯৫০.০০ (এক কোটি ঊননব্বই লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed