Main Menu

সিলেট মহানগর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা এবং অন্যান্য মামলাসহ সর্বমোট ছয়টি মামলার আসামি শেখ মো. সুরুজ আলী। তিন দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ অন্যান্য মামলাসহ সর্বমোট ছয়টি মামলার আসামি শেখ মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

 

Share





Related News

Comments are Closed