ইসরাইল ও ভারতের পণ্য বর্জন করুন: মুফতী আব্দুল কারীম হাক্কানী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফতওয়া বোর্ড সিলেট বিভাগের চেয়ারম্যান শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী সিরাজী আল-হানাফী বলেছেন, ইসরাইলের বিনেয়ামিন সরকার বিগত এক বছর তিন মাসে ১১০০টি মসজিদ ধ্বংস করেছে। ৫২ হাজার নারী, শিশু, বালক, বালিকা, বৃদ্ধ মুসলমানকে গণহত্যা করেছে। এছাড়াও এ ঘটনায় লক্ষাধিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (৯ মে) সিলেট নগরীর শাহপরাণ থানার খাদিমনগর ইউনিয়নের দলাইপাড়া গ্রামের হযরত উমর ইবনুল খাত্তাব (রাদ্বি:) জামে মসজিদে জুমআ পূর্ব বয়ানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ভারতের জুলুমবাজ জালিম মোদী সরকার বিগত ১০ বছরে বাবরী মসজিদ সহ ১২১টি মসজিদ ধ্বংস করেছে। মুসলমানদের গণহত্যাসহ হাজার হাজার বাড়ী-ঘর ভুলডোজার দিয়ে ধ্বংস করেছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ইসরাইল ও ভারতের পণ্য বর্জার করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed