Main Menu

সিলেটে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের পিরোজপুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ পুরুষের (আনুমানিক বয়স ৬৫ বছর) মৃতদেহের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা চায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। বর্তমানে মৃতদেহটি ওসমানী হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।

অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা থাকলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (মোবাইল: ০১৩২০-০৬৭৬৮৮) অথবা ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-০৬৭৬৯৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৯ মে দক্ষিণ সুরমা থানাধীন এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে পিরোজপুরস্থ লিলি কমপ্লেক্সের সামনে একটি খালি জায়গায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ পুরুষের (আনুমানিক বয়স ৬৫ বছর) মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তিকে বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed