জুলাই হত্যাকান্ডের বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দাবিতে পথসভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই হত্যাকান্ডের বিচার, আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া এবং ফ্যাসিবাদের বিলোপ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম বেগবান করার লক্ষ্যে আজ সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিলেট নগরের সিটি পয়েন্টে ‘বাসদ (মার্কসবাদী)’ এর পথসভা অনুষ্ঠিত।
সিটি পয়েন্টে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সদস্য সুমিত কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক দোয়েল রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই গনঅভ্যুত্থানে ব্যাপক হত্যাকান্ডের পরও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নূন্যতম অনুশোচনা নেই। বরং নানান ভাবে জুলাই হত্যাকান্ডকে তারা বৈধতা দেয়ার চেষ্টা করছে। ফলে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার তারা হারিয়েছে। শুধুমাত্র নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ফ্যাসিবাদের বিলোপ করবে না। বরং হত্যাকান্ডসহ আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বিচারিক প্রক্রিয়ায় সম্পূর্ণ করা জরুরি। এতে বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথ যেমন উন্মুক্ত হবে একই সাথে ন্যায় বিচারের প্রতি মানুষ আস্থাশীল হবে। জুলাই হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে পারলে এই গণ-অভ্যুত্থানের নৈতিক ভিত্তি সমাজে আরোও সুপ্রতিষ্ঠিত হবে। যা ফ্যাসিবাদ বিলোপের লড়াইকেও বেগবান করবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে গোলাম আজম, নিজামীর নামে স্লোগান ও জাতীয় সংগীত গাইতে বাঁধা দেয়ার ঘটনা গোটা বিচার প্রক্রিয়াকেই বাধাগ্রস্থ করবে। এদের সম্পর্কেও জনগণকে সচেতন হতে হবে। একই সাথে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি করেন নেতৃত্ববৃন্দ।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed