জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ মে
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ মে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা আগের তারিখ অনুযায়ী ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ মে’র পরিবর্তে ভর্তি পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়মকানুন ও আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed