মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশে ফিরছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
ইউএস-বাংলার একটি ফ্লাইটে মঙ্গলবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়কে অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি। এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম। তিনি নিরাপদে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed