সিলেট জেলা ও মহানগর মহিলা দলের পান্তা-ইলিশ উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত দেড় দশকেরও বেশী সময় থেকে আমরা জাতীয় দিবস সমূহ এবং আমাদের দেশীয় সংস্কৃতি পালন করতে পারিনি, দলীয় গণতান্ত্রিক আন্দোলন করতে পারিনি। আমরা আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে বর্ষবরণ করতে পারছি। এটি নিঃসন্দেহ আনন্দের। বিএনপি মনে অতিতে যেভাবে বাংলাদেশ সংস্কৃতি ফ্যাসিবাদের কবলে পড়েছিল, তা এখন মুক্ত হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ সোমবার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেসবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে পান্তা-ইলিশ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্রজনতারর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামিলীগ ও তাদের দোসররা আবারো মাথা নাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।তারা যেকোন মূল্যে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। তাই প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা অপরিহার্য। একটি শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না।
জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজির সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আছমা আলম, সহ সভাপতি তানিয়া রহমান, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া ও সৈয়দ আমির আলী, হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব, সুলেমান খাঁ, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলি, মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক হাফসা বেগম, জেলা মহিলা দল নেত্রী হালিমা আক্তার, স্বেচ্ছাসেবক দল নেতা ছুনু খান, রুহুল আহমেদ, আব্দুস সামাদ, নজরুল ইসলাম সুমন, সোহাগ গাজী, সেলিম আহমেদ, জামাল আহমেদ, কামাল হুসাইন, আনোয়ার জামান সেলো প্রমূখ।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed