ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো সাফায়েত (৬) ও মীম আক্তার (৬)। সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে। তারা সম্পর্কে মামাতো ভাই বোন।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ধর্মপাশায় হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে থাকতো। রোববার সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই জনেই বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে দুপুরে পরিবারের লোকজন দুজনকে এক সঙ্গে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নাই।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed