Main Menu

টানা ৯ দিন ছুটি শেষে রবিবার থেকে খুলছে সরকারি অফিস

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে সরকারি অফিস খুলছে রবিবার (৬ এপ্রিল)। সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও রবিবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।

গত ২৮ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদ শেষে গ্রামের বাড়িতে থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে ঢাকায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে।

ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত।

এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রোববার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ। আর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী দুই লাখের বেশি। -ইউএনবি

Share





Related News

Comments are Closed