নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে স্থানীয় কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংদীর মাধবদী থানাধীন ডৌকাদি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে কুলসুম বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নী আক্তার ও (৩৫), আব্দুস সাত্তার (৪০), খোকন মিয়াকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন কুলসুম, মুন্নী ও সাত্তার।
আহতদের স্বজনরা জানান, ডৌকাদি পাড়ায় সামাজিক কবরস্থানে এক শতাংশ জায়গা দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি।শনিবার (৫ এপ্রিল) এ নিয়ে ফের সালিশে বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারের এক শতাংশ জায়গা দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জায়গা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো পক্ষই এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed