গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed