গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন- গাজার মুসলমানদের গণহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না। ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণা এখন জরুরি।
গত ২১ মার্চ বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন– জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জামেয়া মাদানিয়া কাজির বাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, সিয়ানাহ ট্রাষ্টের আমীর মুফতি জিয়াউর রহমান, মাওলানা ওলিউরর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মুকাব্বির আহমদ প্রমুখ।
সভায় ভারতে মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed