ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলায় ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠানে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভ্যাট নিবন্ধন ছাড়াই। এ প্রতিষ্ঠানগুলোকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে সরকারের।
রোববার (২৩ মার্চ) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে এসব তথ্য।
এর আগে, গত ৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।
চিঠিতে আরও জানানো হয়েছে, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২ হাজার ৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হয়েছিল। সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে এবার কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হলো।
বাজুস মনে করছে, এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed