সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা। এসময় চোরাকারবারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।
Related News
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More
গোলাপগঞ্জে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদেRead More



Comments are Closed