সিলেটে সাবেক যুবলীগ নেতা কাশেম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে সাবেক যুবলীগ নেতা আবুল কাশেম আসাদকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। শুক্রবার দুপরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা ও তার নামে বিভিন্ন সময়ে চাদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আগামি। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলীRead More
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More



Comments are Closed