আছিয়া ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে দক্ষিণ সুরমায় মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে ১০ মার্চ সোমবার সকাল সাড়ে এগারোটা সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী মোস্তাকিম আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাজকর্মী মোহাম্মদ মোজাহিদ আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী এস এম ফাহিম এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমাজকর্মী মোর্শেদ আহমদ, রেদওয়ানুর রহমান নাঈম, এম মাহফুজুর রহমান, কবির আহমদ জনি, মাহফুজুল হাসান ইব্রাহীম, রোহানুল গনি আনান, তোফায়েল আহমেদ, সালমান রাব্বী, রাসেল আহমদ, আনহার আহমদ।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী মারজান আহমেদ, রাহাদ আহমদ, আব্দুল বাছিত, আশফাক জামান রাজভীর, মোজাক্কির আহমদ মুহিত, নাহিদ আহমদ, শাহেদ আহমদ, দিহান, আবু বক্কর, রাহিম আহমদ, রনি আহমদ প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন আমাদের সমাজের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধর্ষক হিটু শেখের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান এবং বাংলাদেশের যেকোন জায়গায় যেন কোন শিশু কিংবা নারী ধর্ষণের ঘটনা না ঘটে সে জন্য ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়ন করা।
Related News
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More
শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি হিন্দু সম্প্র্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্যRead More



Comments are Closed