সিলেটে ছিনতাইয়ের অভিযোগে ৩ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে ছিনতাইয়ের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ১টি সিএনজি অটোরিকশা, ১টি চাকু ও ৪টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রবিবার (৯ মার্চ) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (মিডিয়া) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে মো. মনির হোসেন (৩৮) সিএনজি অটোরিক্সায় যাচ্ছিলেন। এসময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার গলায় চাকু ধরে নগদ ৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সিএনজি যাত্রীর চিৎকারে স্থানীয়রা ৩ জনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম (৬০), মো. শামীম আহমদ কবির (৫৪) ও মো. জীবন আহমদ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed