বাড়তি দামে তেল বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানের নেতৃত্বদানকারী শাহ জহুরুল হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ও কাঁচা বাজার মনিটরিং করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed