অপারেশন ডেভিল হান্টে সিলেটে আরও ৬ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ (৩১), সিলেট নগরীর বাগবাড়ির মৃত মো. জুয়েল আহমদের ছেলে ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), শাহপরাণ থানাধীন ধনকান্দি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), মহানগরীর ২৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বাদশাহ মিয়া (৫০) ও জকিগঞ্জের হাতিডহর গ্রামের আবদুল লতিফের ছেলে জুয়েল আহমদ (২৬)।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed