জৈন্তাপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের আদি উৎসব পলো বাওয়া। পলো বাওয়া উৎসব মৌসুমে উজ্জীবিত করে মাছ ধরতে। দল বেঁধে লোকজন বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা।
মঙ্গবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বালিপাড়া গ্রামের বাড়ার ডুয়ার হাওরের বড় বিলে শুরু হয় পলো বাওয়ার প্রতিযোগিতা। দুপুর ১২টা থেকে পলো বাওয়া উৎসব শুরু হয় প্রায় এক ঘণ্টার মতো চলে। শিশু থেকে বৃদ্ধ সবাই পলো হাতে মাছ ধরতে ঝাঁপিয়ে পড়েন হাওরে। এ উৎসব যেনো এলাকার পুরনো ঐতিহ্য। গ্রামীণ সংস্কৃতি বা পুরোনো ঐতিহ্য কিছুটা ধরে রাখার চেষ্টা করছেন এলাকাবাসী।
এ উৎসবে যোগ দিতে ছেলে-বৃদ্ধ সহ প্রায় কয়েক শতাধিক মানুষ ছুটে আসেন বাড়ার ডুয়ার বিলে। কারোও হাতে পলো, ছিটকি জাল, উড়াল জাল, লাঠি জাল, ঠেলা জাল।
এলাকাবাসী জানান, পলো বাওয়ায় ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালই বেশি। অনেকেই আবার গজার মাছ ধরতে সক্ষম হন। পলো বাওয়া উৎসবের আনন্দ যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেশি। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই উৎসবে শরিক হতে আসে।
এলাকাবাসী জানান, প্রায় একশত বছর ধরে এই বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন হয়ে আসছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন।
Related News
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More
সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed