জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাঠা এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাজল দাস (২২) ওই ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় কাজল দাস নিজ বাড়ী যাওয়ার পথে লালাখাল চারিকাঠা রাস্তার সম্মুখে চারিকাঠা বাজার এলাকায় পৌছালে বেপোরয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনী। তিনি জানান খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Related News
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More
সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed