সিলেটের রোজ ভিউ হোটেলের চেয়ারম্যানের ইন্তেকাল
সৈয়দ মুহিবুর রহমান মিছলু: সিলেট নগরের উপশহরে অবস্থিত রোজভিউ হোটেলের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সিলেটের প্রথম ফাইভ স্টার হোটেল রোজভিউ এর স্বত্বাধিকারী এবং লন্ডনের রেড রোজ গ্রুপ অব রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আলহাজ্ব আহাদ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে লন্ডনের কিংস্টন হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।
তিনি লন্ডনের ওয়েস্ট মলসলি এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৪নং দিগলবাগ ইউনিয়নের মথুরাপুর গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজের সময় পরে জানানো হবে বলে জানিয়েছেন রোজ ভিউ হোটেল এর জিএম একরামুল হক।
মরহুম আহাদ উদ্দিন এর পরিবার এর পক্ষ থেকে ও রোজ ভিউ হোটেল পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন হোটেল এর জিএম একরামুল হক।
Related News
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More
গোলাপগঞ্জে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদেRead More



Comments are Closed