Main Menu

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

Manual8 Ad Code

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ আওয়ামী লীগ সন্ত্রাসী, চাঁদাবাজ, হত্যা মামলা, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসময় তারা ইউপি সদস্য মোঃ মোজাম্মেল মিয়াকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সঠিক বিচার ও অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুক্তার হোসেন, ১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, এলাকাবাসী নবী হোসেন, রুহুল আমিন, জাহাঙ্গীর ফকির, রুবেল আহমেদ, ইয়াসিন মিয়া ও আব্দুল্লাহ সরদার প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবৈধভাবে ইউপি চেয়ারম্যান পদে থাকা আবু হানিফা হানিফের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট এবং তার শাস্তি নিশ্চিত করা উচিত। অপরাধীকে আইনের আওতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় জনগণ এ ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য ইউপি সদস্য মো. মোজাম্মেল হক ২২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ ২২ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে তাকে ডেকে নিয়ে গালাগালি করেন এবং মারধরের চেষ্টা করেন।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে জনগণের মধ্যে ন্যায়বিচারের দৃঢ় বিশ্বাস স্থাপিত হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code